বিনোদন
পরীমনির প্রথম স্বামী

সৌরভের সঙ্গে এখনো তালাক হয়নি!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে মুখ খুলেছেন তার 'প্রথম স্বামী' কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। বুধবার (৪ আগস্ট) র‌্যাবের হাতে আটক হওয়ার পর গণমাধ্যমের কাছে মুখ খোলেন সৌরভ।

তিনি দাবি করেন তার ধারণা ছিল, উশৃঙ্খল জীবনযাপন পরীমনির জন্য কাল হয়ে দাঁড়াবে এবং একদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হবেন। তাকে ছেড়ে পরীমনি পরে একাধিক বিয়ে করলেও এখনো তাদের মধ্যে তালাক হয়নি বলেও জানান তিনি।

সৌরভ জানান, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। তিনি তখন তুখোড় ফুটবল খেলোয়াড়। ওই বছর এইচএসসি পরীক্ষা শেষে ঢাকার একটি ক্লাবে খেলার ডাক পান। তখন স্ত্রী শামসুন্নাহার স্মৃতিকে নিয়ে রাজধানীতে পাড়ি জমান তিনি। ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করান। সেখানে থাকার একপর্যায়ে মিডিয়ার এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি। পরিচয়ের পর স্মৃতির বিভিন্ন স্টাইলের ছবি তুলে পত্রিকায় ছেপে তাকে মডেল ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। এরপর শামসুন্নাহার স্মৃতির নাম পাল্টে পরীমনি করেন তিনি।

তিনি আরও জানান, পত্রিকায় ছবি ছাপা হওয়ার কিছুদিনের মধ্যে উশৃঙ্খল জীবনযাপন শুরু করেন পরীমনি। যে কারণে তার সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে সৌরভের। একদিন মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমনি বিয়ে করেছেন বলে জানতে পারেন সৌরভ। এরপর ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান তিনি। ফুটবল ছেড়ে হাতে তুলে নেন গিটার। একসময় তিনি পরিচিতি পান শিল্পী সৌরভ কবীর হিসেবে। তার বন্ধুরা তাকে টেনে নেন আওয়ামী রাজনীতিতে। বর্তমান পৌরসভার ছাত্রলীগ নেতা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সৌরভ জানান, তার বাবা জাহাঙ্গীর কবির পুলিশে চাকরি করতেন। বর্তমান তারা কেশবপুরে স্থায়ী হলেও বাবার পৈতৃক বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভগিরাথপুর গ্রামে। ওই গ্রামেই নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন স্মৃতি ওরফে পরীমনি। ২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ ওই গ্রামে দাদা হাফিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে গেলে সেখানেই পরিচয় হয় স্মৃতির সঙ্গে। বেশ কিছুদিন সেখানে থাকার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সৌরভ আরও জানান, শামসুন্নাহার স্মৃতি তখন স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। পরে সৌরভ খুলনার দৌলতপুর একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে ফুটবল প্র্যাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাঝে মাঝে খুলনা থেকে পিরোজপুর দাদা বাড়িতে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করে আসতেন। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর স্মৃতি তার নানি পরীবানুকে নিয়ে একদিন দৌলতপুরে সৌরভের সঙ্গে দেখা করতে আসে। ২ বছর সম্পর্কের পর ২০১২ সালের এপ্রিল মাসে স্মৃতি ওরফে পরীমনি কেশবপুরে সৌরভের বাড়িতে চলে আসে।

কেশবপুর শহরের অফিস পাড়ায় ফতেমা মঞ্জিলে ওই বছরের ২৮ এপ্রিল পৌরসভার এমএমআরও কাজী এম ইমরান হোসেন এক লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রেশন করেন। বিয়ের কাবিনে (নিকাহনামা) পরীমনি সই করেন শামসুন্নাহার স্মৃতি নামে। ৬ নম্বর ক্রমিকে জন্ম তারিখ ১৫/১২/১৯৯২ লেখা হয়। তবে ৪ নম্বর ক্রমিকে তার স্থায়ী ঠিকানায় পিতা মৃত মনিরুল ইসলাম, মাতার নাম মৃত সালমা সুলতানা, গ্রাম বাকা, পোস্ট ও উপজেলা কালিয়া, জেলা নড়াইল উল্লেখ রয়েছে।

সৌরভ আরও জানান, মূলত ঢাকায় একটি ফ্ল্যাট কেনা নিয়ে স্মৃতির সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে। এরই মধ্যে স্মৃতি তার নানির নাম পরীবানুর 'বানু' কেটে 'মণি' যোগ করে পরীমনি হয়ে মিডিয়ায় পরিচিতি পেয়ে যান। ফলে ২০১৫ সালে সৌরভ কেশবপুরে ফিরে যান। সর্বশেষ ২০১৬ সালে পরীমনির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার। তবে তারা কেউ কাউকে এখনও তালাক দেননি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা