বিনোদন

মায়ের কাছ থেকে যৌনশিক্ষা পায় ইরা

বিনোদন ডেস্ক : ইরা খান বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে। ইরাকে খুব ভালোভাবেই চেনে সিনেমাপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সময় কাটান তিনি। প্রায়ই নিজের নানা মতবাদের কথা শেয়ার করেন তার ফলোয়ারদের সঙ্গে।

ছেলে বন্ধুর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত থেকে শুরু করে নানা রকম মানসিক স্বাস্থ্য নিয়েও বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকেন তিনি। তবে সম্প্রতি তার এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

যেখানে তিনি বলেছেন তার মা, তার বেড়ে ওঠার সময় তাকে একটি যৌন শিক্ষার বই উপহার দিয়েছিলেন যাতে করে নিজের ভালো মন্দটা নিজে বুঝতে পারেন তিনি।

ইরার সেই পোস্টে তিনি লেখেন, 'যখন ইরা তার বয়সন্ধিকালের দিকে যাচ্ছিলেন ঠিক সে সময় মা রিনা দত্ত আমাকে একটি যৌন শিক্ষার বই উপহার দেন। তিনি সবসময় আয়নায় আমার নিজেকে নিজে ভালোভাবে দেখার উপদেশ দিতেন। যদিও আমি তার অনেক উপদেশ শুনতাম না।

কারণ আমি ভাবতাম সব কিছু প্রকৃতির নিয়মেই পরিবর্তন হবে। সাধারণভাবে চিন্তা করলে সময়ের সাথে আমার নিজেরও নানা শারীরিক পরিবর্তন আসছে। আমি বর্তমানে আমার জীবনের সকল কিছুর ভারসাম্য বজায় রাখতে নানা ব্যায়াম করে যাচ্ছি। তাই আমি এখন আগের চেয়ে নিজের জীবনকে আরও ভালোভাবে অনুধাবন করতে পারছি এবং আত্মবিশ্বাসী হচ্ছি। আমি মনে করি আমাদের উঠতি বয়সে পরিবার থেকে আমাদের সর্বোচ্চ সহায়তা দরকার।'

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা