বিনোদন

স্বামীর পর্ণগ্রাফিকাণ্ডে শিল্পাকে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক : পর্ণগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারের চার দিনের মাথায় ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির জবানবন্দি নিয়েছে ভারতের মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। স্বামীর পর্ণ ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি-না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর অন্যতম ডিরেক্টর শিল্পা। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে।

জানা গেছে, এই প্রতিষ্ঠানটির হাতেই ছিল ‘হটশটস’ অ্যাপের মালিকানা। এই অ্যাপের মাধ্যমেই রাজ তার তৈরি ছবিগুলো দেখাতেন। শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তরা তার বাড়িতে গেলে বয়ান দিতে রাজি হন শিল্পা।

জানা গেছে, ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কতদিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাবরক্ষণ সবই হতো এই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই।

এর আগে গত ১৯ জুলাই রাতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন ছবি বানিয়ে সেগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে মানুষের ফোনে ছড়িয়ে দিতেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা