কাটাপ্পা
বিনোদন

আসছে ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’

বিনোদন ডেস্ক : দর্শক নন্দিত ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র বাহুবলী। দুটি পার্টের মাধ্যমে পরিচালক রাজামৌলি দর্শকদের বিনোদন দিয়েছেন। তবে এতেও যাদের মন ভরেনি, তাদের জন্য সুখবর। আসছে ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। এটি রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় অংশ নয়। এটি আসছে ওয়েব সিরিজ আকারে।

কুণাল দেশমুখ এবং রিভু দাশগুপ্তর পরিচালনায় দর্শক দেখতে পারবেন ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’। 'জান্নাত', 'জান্নাত ২'-এর মতো ছবি পরিচালনা করেছেন কুণাল। আর রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘দ্য গার্ল অন ট্রেন’ এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

কাহিনিকার আনন্দ নীলকান্তন 'রাইজ অব শিবগামী' নামে একটি উপন্যাস লিখে ফেলেছেন। যেখানে থাকছে শিবগামীর রানি হয়ে ওঠার গল্প। আর তা নিয়েই ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। ছবি যেহেতু ৩০ বছর আরও পিছিয়ে যাবে তাই থাকছে না বাহুবলী বা ভাল্লাল দেবের চরিত্র। এই কাহিনিতে অস্তিত্ব আছে শুধুমাত্র শিবগামী এবং কাটাপ্পার। এই সিরিজের কাহিনি যখন শুরু হচ্ছে তখন কাটাপ্পার বয়স মাত্র ২০। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র শিবগামী।

ছবিটি প্রযোজনা করছেন পরিচালক এসএস রাজামৌলি। ওয়েব সিরিজ হলেও বেশ বড়সড় স্টারকাস্ট ও গ্রাফিক্স টিম জোগাড় করছেন নির্মাতারা। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। তবে কবে নাগাদ মুক্তি পাবে তা জানা যায়নি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা