বিনোদন

ফাঁসলেন তিনি

বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। সম্প্রতি ৫জি প্রযুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি । তার অভিযোগ এর মধ্য দিয়ে মানুষ, পশুপাখি ও পরিবেশের সমূহ ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু আদালত থেকে এই মামলা খারিজ করে দিয়ে জানানো হয়, আইনি প্রক্রিয়ার ভুল ব‍্যবহার করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৪ জুন) মামলার খারিজ করে দিল্লি হাইকোর্ট। উল্টো জুহির বিরুদ্ধে ২০ লক্ষ টাকার জরিমানাও চাপিয়ে দেওয়া হয়। শুনানিতে আদালত জানিয়েছে, প্রচারের জন‍্যই মামলা দায়ের করেছিলেন এই বলিউড তারকা

দিল্লি হাইকোর্ট থেকে জানানো হয়, জুহির দায়ের করা মামলায় খুব কম তথ‍্যই রয়েছে যা সঠিক। বাকি সব কিছুই অনুমানের ভিত্তিতে বলেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাকে নির্দেশ দিয়েছে এক সপ্তাহের মধ‍্যে ২০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। জানা যায়, পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন‍্য এই অর্থ ব‍্যবহার হবে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পরিবেশবিদ হিসেবেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করেন জুহি। তার অভিযোগ, ৫জি ইন্টারনেট পরিষেবা দেশে চালু হলে তাতে পরিবেশের ভীষণ ক্ষতি হতে পারে। আর সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

২০১০ সাল থেকেই তিনি মানুষ ও অন্য প্রাণীদের উপরে রেডিয়েশনের প্রভাব নিয়ে কাজ করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা