বিনোদন

আবারও..

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনার তাণ্ডবে এই মুহুর্তে বিধ্বস্ত গোটা ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চারিপাশে হাহাকার চলছে অক্সিজেনের জন্য।

চার দিক থেকে অভিযোগ আসছে, প্রাণবায়ুর অভাবে কোভিড রোগীর মৃত্যু হচ্ছে। এমন ভয়াবহতার মধ্যে কোথাও কোথাও লকডাউনও আরোপ করা হচ্ছে।

কিন্তু এরই মাঝে শুটিং করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। কেন এই পরিস্থিতিতে তিনি কাজ করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান ও অভিনেত্রী সারিকার সন্তান শ্রুতি।

৩৫ বছর বয়সী শ্রুতি আর্থিকভাবে স্বাধীনভাবে চলতে চান। এক দশক ধরে বাবা-মা থেকে আলাদা হয়ে নিজের বাড়িতে থাকছেন এ অভিনেত্রী। করোনা মহামারীর আগেই বাড়ি কিনেছিলেন তিনি।

তিনি বলেন, আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমার বাবা কিংবা মা আমাকে সাহায্য করছে না। নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। শুটিংয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার ঘরে থাকার মতো অবস্থা থাকলে ঘরেই থাকতাম।

করোনার মধ্যে শুটিং করা কঠিন জানিয়ে শ্রুতি বলেন, মাস্ক ছাড়া শুটিং সেটে থাকা আতঙ্কের। আমি মিথ্যা বলবো না। আমাদের শুটিংয়ে যেতে হয়েছে কারণ সবার মতো আমারও আর্থিক সীমাবদ্ধতা আছে। মহামারী শেষ হওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকতে পারি না।

শ্রুতিকে সম্প্রতি দেখা গেছে 'উকিল সাব' সিনেমায়। 'বাহুবলী' খ্যাত প্রভাসের সঙ্গে 'সালার' সিনেমাতেও দেখা যাবে শ্রুতিকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা