বিনোদন

ভিন্ন রকম সানি লিওন

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। প্রতিদিন বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার। দেশটির এই বাজে সময়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকারা।

সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানসহ অনেকেই নানা উদ্যোগ নিয়ে দেশের পাশে দাঁড়াচ্ছেন করোনা মহামারি মোকাবিলা করতে।

আর সত্যিকারের নায়ক হয়ে ওঠা সোনু সুদ তো নানারকম কার্যক্রম চালিয়েই যাচ্ছেন।

তার ভিড়ে এবার এগিয়ে এলেন বলিউড তারকা সানি লিওন। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, করোনা মহামারিতে দারুণ বিপাকে পড়েছেন ভারতে অভিবাসী কর্মীরা। কমে গেছে তাদের আয়। খাদ্য সঙ্কটেও ভুগছেন তারা।

শুধু তাই নয়, অনেকের পক্ষে টিকে থাকাই দুঃসাধ্য। এমন পরিস্থিতিতে উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা