বিনোদন

জিসান শুভ’র নতুন গান ‘হ্যাঁ তুই’

বিনোদন প্রতিবেদক: কাব্য কথায় আছে আবেগের দোলাচল আর সুরে আছে ঘোর। তার সঙ্গে মিলে মিশে একাকার জিসান খান শুভ’র দরদমাখা কণ্ঠ। যেসব কারণে অতি অল্পসময়েই তৈরি হয়েছে শুভ’র নিজস্ব শ্রোতাবলয়।

তার গান নাড়া দেয় সব শ্রেণির শ্রোতা-দর্শকের হৃদয়। তার কণ্ঠের ‘বিষের ছুরি’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ভুলিনি তোমায়’, ‘ঘুনপোকা’সহ বেশকিছু গান দেশের শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনি নিয়ে আসছেন নতুন গান ‘হ্যাঁ তুই’।

বুধবার (৫ মে) ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রকাশিত হবে জিসান খান শুভ’র নতুন এই গানটি। বরাবরের মতোই গানের কথা লিখেছেন, সুর করেছেন এবং কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন।

প্রেমিকাকে কাছে পাওয়ার আকুতির এই গানের কথার গল্পে ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে দেখা যাবে অন্যন্য এবং সঞ্চিতা দত্তকে। থাকছে জিসান খান শুভ’র উপস্থিতিও।

নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ৫ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্পø্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা