বিনোদন

ভারতের পাশে পাকিস্তানি গায়করা

বিনোদন ডেস্ক: করোনার তাণ্ডব ভারতজুড়ে চলছে। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছেন একাধিক দেশ। ওষুধ, অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। তবে এবার ভারতের পাশে থাকার বার্তা দিয়ে, গান গাইলেন পাকিস্তানি গায়ক জিশান আলি এবং নৌমান আলি।

সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ার করেছেন পাকিস্তানি গায়ক নৌমান আলি।

ক্যাপশনে লিখেছেন, ‘করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়ে গান গাইলেন জিশান আলি, নৌমান আলিরা। আশা ছেড়ে দিও না। এটাও কেটে যাবে। রাত হয়তো অনেক গভীর কিন্তু ভোরও হবে।। শিল্প এবং মনুষ্যত্বের কোনও সীমানা নেই। সম্মান এবং ভালবাসা সবসময় আমাদের হৃদয়ে রয়েছে’।

বিখ্যাত সুরকার এ আর রহমানের গাওয়া ‘আরজিয়া’ গানটি গাইতে দেখা গেল জিশান-নৌমানদের। তবে গানের কথায় কিছু পরিবর্তন এনেছেন তারা। এই দুই পাক গায়কের উদ্যোগ সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেক ভারতীয় নেটিজেন তাদের গানের কমেন্ট বক্সে প্রশংসা এবং ধন্যবাদ জানিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা