বিনোদন

যা চেয়েছিলেন আলিয়া

বিনোদন ডেস্ক: শরীরি সৌন্দর্য বৃদ্ধির জন‌্য প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন শোবিজ অঙ্গনের অনেকেই । এ তালিকা মোটেও সংক্ষিপ্ত নয়। বলিউডের নবাগত অভিনেত্রী আলিয়া ফার্নিচারওয়ালা সৌন্দর্য বৃদ্ধির জন‌্য তার নাকে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশেনে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন—হ্যাঁ, আমার নাকের উপরে একটি বাম্প রয়েছে। এটি সার্জারি করে কেটে ফেলতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি।

সবার মতো আমারও মনে হয়েছে, এটি করা উচিত, উচিত না…। এটি সবচেয়ে ছোট জিনিস, মানুষ তা দেখতে পারে কিনা জানি না। এটি বিশ্বের ক্ষদ্রতম জিনিসের মতো।

আলিয়া কখনো তার নাকে ছুরি চালাতে চান না। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন—আমি কখনো এটি সার্জারি করাব না। এটি খুবই অর্থহীন কাজ। তখন এলোমেলো চিন্তা থেকে এমনটা ভেবেছিলাম।

বলিউড অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। সাইফ আলী খান, টাবু অভিনীত ‘জওয়ানি জানেমান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। ২০২০ সালের ৩১ জানুয়ারি মুক্তি পায় এটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা