বিনোদন

যে বিষয় মানতে পারছেন না কঙ্গনা

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউত দেশের কোনও ইস্যুতেই চুপ থাকার মানুষ নন। তাই তো টুইটও করে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়েও কথা বললেন তিনি।

রোববার (২ মে) পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বহু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে হয়ে গেল এবারের ভোট গ্রহণ। কিন্তু এত কিছুর পরেও শেষ হাসি হাসলো মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তৃণমূলের জয় মেনে নিতে পারছেন না কঙ্গনা। সেটি জানিয়ে দিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী পুরো ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’

ব্যঙ্গ করে বলা হয় কঙ্গনা নিজেই নাকি জ্ঞানের সাগর। ভারতের অর্থনীতি হোক বা নাসার নতুন কোনও মহাকাশ অভিযান সব বিষয়েই তার মতামত দিতেই হবে। কিন্তু সেখানে তার যুক্তির কমতি থাকে সবসময়।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাটট্রিক এই জয়ে তিনি অর্জন করেছেন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।

এছাড়াও এবারের নির্বাচনে অংশ নেন রেকর্ডসংখ্যক তারকাপ্রার্থী। এরমধ্যে বিজেপির চেয়ে তৃণমূল প্রার্থীদের জয়ে সংখ্যাই বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা