বিনোদন

 ‘খেলা হচ্ছে তো’

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এমন ইঙ্গিত পাওয়ার পর থেকে পরই রাজ্যে বিভিন্ন জেলা উৎসবে মাতছেন দলের কর্মীরা।

জয়ের আভাস মিলতেই টুইট করলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রকর্তী।

টুইটারে মিমি লিখলেন, ‘খেলা হচ্ছে তো'’। পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান ঘিরে সরগরম ছিল রাজনীতির মাঠ। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এটি গান আকারে সামনে নিয়ে আসন।

তৃণমূলের কর্মীরা জয়ের আগাম আনন্দ উদযাপন করলেনও নন্দীগ্রামে এখনও পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর চেয়ে এগিয়ে আছেন পদ্ম শিবিরের প্রার্থী শুভেন্দু অধিকারী।

এবার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা।

বরাবর ভবানীপুরেই প্রার্থী হন এই তৃণমূল নেত্রী। তার জায়গায় এবার লড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর বিজেপির প্রার্থী হয়ে লড়েছেন রুদ্রনীল ঘোষ।

তৃণমূলের কর্মীরা এরইমধ্যে জয়ের উল্লাস করলেও বিজেপি প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। শেষ হাসি নাকি হাসবে গেরুয়া শিবিরের দলটি। আত্মবিশ্বাসের সুরই জানালেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

ভোটগণনার শুরুতে কৈলাশ বলেন, ‘পোস্টাল ব্যালটে ব্যাপক কারচুপি করেছে তৃণমূল। তা সত্ত্বেও আমাদের জনপ্রিয় প্রার্থী শুভেন্দু অধিকারী, মুকুল রায়, নিশীথ প্রামাণিকরা এগিয়ে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, কারণ অনেক রাউন্ড বাকি রয়েছে এখনও। সন্ধ্যায় চিত্র পরিষ্কার হবে। আমাদের চ্যালেঞ্জ করা হয়েছে, যে আমরা ১০০ পার করতে পারব না। কিন্তু আমরা ১০০ এবং ম্যাজিক সংখ্যাও পার করব।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা