বিনোদন

৬০ লাখ টাকায় গাড়ি কিনলেন মাহি 

বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে বিনোদন অঙ্গনসহ দেশে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিবার ও নিজেকে করোনামুক্ত রাখতে এবার ঈদের শপিং না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার এ সিদ্ধান্তের কথা জানান ঢাকাই ছবির এ নায়িকা। তবে খবরটি প্রকাশের পরের দিনই এই অভিনেত্রী ৬০ লাখ টাকায় নতুন গাড়ি কিনেছেন বলে জানিয়েছেন নায়িকা নিজেই।

মাহির নতুন গাড়িটি সাদা রঙের টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি। বাংলাদেশে গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। নতুন গাড়িটি কেনার পর এটি নিয়ে ব্লগও বানিয়েছেন এ নায়িকা। সেখানে নতুন গাড়িটি নিয়ে বিস্তারিত বলেছেন মাহি।

মাহিয়া মাহি ঘুরতে ভালোবাসেন। সুযোগ পেলেই দেখা গেছে বন্ধুদের সঙ্গে তার আগের গাড়ি মিৎসুবিশির ল্যানসার ইএক্স নিয়ে বের হয়ে পড়তেন। এবার নতুন গাড়িতে বন্ধুদের সঙ্গে ভালোই জমবে বলে জানালেন মাহি।

তবে শপিং না করার সিদ্ধান্ত নিয়ে গাড়ি কেনার বিষয়ে মাহি বলেন, আমি তো ঈদের কেনাকাটা করতে শপিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ শপিংমলে অনেক মানুষের ভিড় থাকে। ভিড়ে যাওয়াটা এই সময়ে ঠিক হবে না। আর গাড়ি কেনার বিষয়টি অনেক আগের পরিকল্পনা। নিয়েছি মাত্র। লকডাউনের আগে থেকেই মাহিয়া মাহি বাসায় অবস্থান করছেন। কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না। তবে ঈদের কিছু কাজে বাইরে যেতে হলেও যথাযথ বিধি নিষেধ মেনেই যাচ্ছেন বলে জানালেন তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা