বিনোদন

নুসরাত কাকে জড়িয়ে ধরে তৃপ্তি পান!

বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত জাহান। কখনও নির্বাচনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে প্রতিবাদ করে, কখনও আবার বিশেষ বন্ধু বিজেপি প্রার্থী যশের সাথে ডিনার ডেটে যেয়ে শিরোনামে রয়েছেন তিনি।

সব সময় সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধু যশের সাথে সময় কাটানোর মূহুর্তগুলো শেয়ার করে থাকেন নুসরাত। তবে এবার বিশেষ বন্ধু নয়,সোশ্যাল মিডিয়ায় ছোট্ট বন্ধু একাংশরের কথা জানালেন এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ এপ্রিল) ছিল নুসরত জাহানের ছোট্ট বন্ধু একাংশর জন্মদিন। তবে একেবারে ছোট্ট বলাও চলে না। শুক্রবার ৭ বছরে পা দিল সে।

ইনস্টাগ্রামে তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘প্রথম যখন হাসপাতালে তোমায় দেখেছিলাম, তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর বয়স হল। তুমিই প্রথম শিশু, যাকে আমি এত ভালবেসেছি।

তুমি আমাকে পাগল বলো। আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ দিনে তোমার হাসি মন ভাল করে দেয়। তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে তৃপ্তি পাই। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি খুশি এবং সুস্থ থাকো। বড় হয়ে ভাল মানুষ হও। স্নেহশীল হও এবং বুদ্ধিমান হও’।

নুসরাতের পোস্ট থেকে যদিও জানা যাচ্ছে না বাচ্চাটি তার কে হয়। তবে দুই অসম বয়সী বন্ধুর সখ্য যে ষোল আনা, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা