বিনোদন

আওয়ামী লীগের মনোনয়ন চান ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক মনোয়ার হোসেন ডিপজল। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গেও জড়িত৷ সদ্য প্রয়াত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

আসলামুল হকের মৃত্যুতে বর্তমানে তার আসনটি শূন্য হয়েছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলও।

তিনি এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ডিপজল বলেন, 'আমি নির্বাচনে নামতে প্রস্তুত৷ দল থেকে মনোনয়ন দিলে আমি জিতে আসতে পারব এ আত্মবিশ্বাস আছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতিকে বেগবান করতে চাই। তার হাতকে শক্তিশালী করতে চাই।'

সমাজসেবক হিসেবে ডিপজলের সুনাম বেশ পুরনো। সিনেমা শিল্পেও নানা ক্রান্তিলগ্নে দু হাত খুলে দান করেছেন, সহায়তা দিয়েছেন। এলাকাবাসীর জন্য তার অনেক উদ্যোগই প্রশংসা পেয়েছে। ডিপজল যোগ করেন, 'আমার জন্ম এ এলাকায়। এ এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। এলাকার মানুষ আমার আপনজন। আমি তাদেরই একজন। তারা আমাকে ভাল করে জানে, চিনে। এলাকার সন্তান হিসেবে আমি সরাজীবন কিছু না করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে।'

এদিকে ডিপজল ইতোমধ্যে তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাগুলো হলো অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস এবং যেমন জামাই তেমন বউ। ঈদের পর শুরু করবেন কোটি টাকার কাবিন ও চাচ্চু সিনেমা দুটির সিক্যুয়াল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা