বিনোদন

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

বিনোদন প্রতিবেদক:

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৮ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল লীনার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। এরপর ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

তার কর্ম জীবনে তিনি ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা