বিনোদন

পরলোকে শিল্প নির্দেশক ফারুক

বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্প নির্দেশক ও পরিচালক মহিউদ্দিন ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশিষ্ট চলচ্চিত্র শিল্প নির্দেশকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাসাতে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কয়দিন ধরেই জ্বরে ভুগছিলেন। তার হার্টের সমস্যা থাকায় তিনি স্ট্রোক করে মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, শেষ তিন-চার দিন ধরে তার জ্বর ছিলো। তাছাড়া আগে থেকেই তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এই সময়ে এসে স্ট্রোক করেছেন বলেই তারা জানান।

উল্লেখ্য, মহিউদ্দীন ফারুক চিত্র নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন। তিনি বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন। এছাড়াও শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে‌ ‘বিরাজ বৌ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটি'র ডিপার্টমেন্টাল চেয়ারম্যানের দায়িত্বরত ছিলেন। ১ মার্চ ১৯৪২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এই সাংস্কৃতিক ব্যক্তি। তিনি ছিলেন ২ ছেলে ও ১ মেয়ের জনক।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা