বিনোদন

জয়ার সেলফি বিভ্রাট! ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : দেশের গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও এখন জয়া আহসানের জয়জয়াকার। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, সবার পরিচালনাতেই কাজ করেছেন তিনি। আবির থেকে প্রসেনজিত সবার সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

বর্তমানে বাংলাদেশে নিজ বাড়িতেই আছেন অভিনেত্রী। কলকাতায়ও যান মাঝে-মধ্যে। মা, দিদি ও পরিবার নিয়ে সেখানে তার আনন্দের সংসার। জয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভি। নানা ছবি, ফটোশুটের ছবি, মজার ভিডিও তাকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায়। এমনকি দেশ ও বিশ্বের নানা বিষয় নিয়েও মুখ খুলতে ভয় পান না এই নায়িকা।

সম্প্রতি জয়ার শেয়ার করা একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে সেলফি তোলার চেষ্টা করছেন জয়া। কিন্তু কিছুতেই পারছেন না। যখনই সেলফি তুলবেন বলে হাসি মুখে ক্যামেরায় তাকাচ্ছেন পাশ থেকে ওমনি তার এক ভক্ত মুখ বাড়িয়ে দিচ্ছে। জয়া তাকে বার বার বারণ করছেন। তবুও যুবক নাছোড় বান্দা। সে সেলফিতে মুখ দেখাবেই।

শেষ পর্যন্ত সেলফি না তুলেই যেতে হয় জয়াকে। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কি করি আমি এর সঙ্গে?’ আসলে এই ভিডিওটি মজা করেই বানিয়েছেন তিনি। যে যুবক বার বার পিছন থেকে মুখ বাড়াচ্ছে এটি তারই বুদ্ধি। সে একজন ব্লগার। মজার ভিডিও বানানোই কাজ। জয়ার সঙ্গে এই মজার ভিডিওটি বানিয়ে সামাজিক মাধ্যমে ছাড়তেই তুমুল ভাইরাল হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা