বিনোদন

ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা ‘কনা’

বিনোদন প্রতিবেদক : কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ অবলম্বনে প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা বীরকন্য প্রীতিলতা’ চলচ্চিত্রে এবার প্লেব্যাক করছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা। সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের সংগীত পরিচালনায় একটি মৌরিক গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

শিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ‘আমি ইতিপূর্বেও বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। আমি ভীষণ আনন্দিত কারণ, যে বিষয় নিয়ে ছবিটির নির্মাণ কাজ চলছে তাতে গান করতে পারা নি:সন্দেহে আমার জন্য গৌরবের। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোন চলচ্চিত্র নির্মিত হচ্ছে। যার সম্পর্কে বইপত্র থেকে জেনেছি এবং সবসময় শিহরিত হয়েছি। শহীদ প্রীতিলতার আত্মত্যাগকে তুলে ধরার যে প্রয়াস নেয়া হয়েছে চলচ্চিত্রে তা এই জাতিকে ইতিহাস সচেতন করবে এবং বাঙালির সংগ্রামী পরিচয়কে তুলে ধরবে।’

গানটির সুরারোপ করেছেন সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। এই গানে আমরা প্রতিলতার আত্মাহুতির আবেগময় দৃশ্য দেখতে পাবো। চিত্রনাট্য অনুযায়ি এ গানটির মধ্য দিয়েই সমাপ্তি টানতে চেয়েছেন পরিচালক প্রদীপ ঘোষ। গানের কথাগুলো সময়কে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি। ‘হলো না বুঝি হায়, এ বেলা চলে যায়/ ঝিমিয়ে পড়েছে আলো।/ পৃথিবী এখনো সেই, দ্বিধারই চাদরে/ নিভীয়ে দিয়োনা আলো/ জ্বালো জ্বালো’...। শিল্পী কনা অসাধারণ ভাবেই গানটিতে কণ্ঠানুভূতির সফল প্রয়োগ করতে পেরেছেন বলে আমি মনে করি।

তিনি আরোও বলেন, ‘বৃটিশ শাসন আমলে সংগঠিত চট্টগ্রামর যুববিদ্রোহ সারা ভারতকে নাড়া দিয়েছিলো। চলচ্চিত্রটি আন্তর্জাাতিকভাবে যেনো সকলের গ্রহযোগ্যতা অর্জন করতে পারে সে জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আশা করি দর্শক ও শ্রোতাদের কাছে গানটি ভিন্ন মাত্রার আবেগানুভূতি তৈরী করবে।’

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা