বিনোদন

করোনায় মারা গেলেন অভিনেতা কিশোর নন্দলস্কর

বিনোদন ডেস্ক : করোনায় দ্বিতীয় ঢেউয়ে এরইমধ্যে আক্রান্ত হয়েছেন বলিউডের অনেক নামি-দামি তারকা। এবার এই মহামারি ভাইরাসে মারা গেলেন হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা ‘সিম্বা’ খ্যাত কিশোর নন্দলস্কর। মঙ্গলবার (২০ এপ্রিল) ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

নিহত অভিনেতার নাতি আনিশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার দাদা থানের একটি কোভিড সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড সেন্টারে ভর্তি করানোর আগে তার শ্বাস নিতে ও কথা বলতে সমস্যা হচ্ছিল। এছাড়া তার অক্সিজেন লেভেলও দ্রুত কমে যাচ্ছিল।’

কিশোর নন্দলস্করের সিনেমায় অভিষেক ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’য় অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মতো সুপারহিট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। তবে ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ সিনেমায় কিশোরের ‘সন্নাটা’ চরিত্রটি আজও সমাদৃত।

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে গোবিন্দ, রণবীর সিংসহ অনেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা