বিনোদন

প্রেমিকের সাথে যা করলেন মালাইকা

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুর ও মালাইকা আরোরা প্রকাশ্যেই প্রেম করছেন। সম্পর্কে জড়ানোর পর সরাসারি এ নিয়ে কথা বলেছেন এই তারকা জুটি। কিন্তু বয়সের ব্যবধানের জন্য অনেক সময় কাটাক্ষের মুখে পড়েছেন তারা।

মালাইকা অর্জুনের চেয়ে প্রায় ১২ বছরের বড়। বর্তমানে অর্জুন ৩৫ ও মালাইকা ৪৭। তবে কোনওদিনই এই বয়সের বিষয়টি পাত্তা দেননি কেউ। তেমন নজর দেননি নিন্দুকদের মন্তব্যে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার কড়া জবাব দিলেন মালাইকা।

সম্প্রতি এ বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে মডেল-অভিনেত্রী মালাইকা জানান, ভালোবাসার ক্ষেত্রে বয়সটা কোনও ব্যাপারই নয়। ভালোবাসা হয় হৃদয় থেকে, বয়স দেখে নয়।

মালাইকা বলেন, ‘যদি একজন বয়স্ক পুরুষ তুলনামূলক কমবয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে থাকেন তখন কেউ কিছু বলে না। কিন্তু ঠিক একইরকম ভালোবাসার সম্পর্কে যখন নারীর বয়স পুরুষের তুলনায় বেশি হয়, তখন চারিদিক থেকেই ছুটে আসে নীতি কথা। শুরু হয়ে যায় ফিসফাস। আমার অবশ্য তাতে কিছুই যায় আসে না!’

প্রসঙ্গত, অর্জুন ও মালাইকা সম্প্রতি কারিনা কাপুরের বাসায় একসঙ্গে গিয়েছিলেন। বোনের দ্বিতীয় সন্তানকে দেখতে যান অভিনেতা। তাই সঙ্গে ছিলেন প্রেমিকাও।

কারিনার বাড়িতে প্রবেশের আগে পাপারাজ্জিরা দেয়ালের ওপর উঠে তাদের ছবি তুলছিলেন। আর এতে ব্যাপক ক্ষেপে গিয়েছিলেন অর্জুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা