বিনোদন

লাগেজে বেগুন দেখে সবাই হাসাহাসি করছিলো : জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় যেমন ভালোবাসেন, তেমনি পশু ও বৃক্ষপ্রেমী হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। তার বাড়িতে গড়ে তুলেছেন ছাদবাগান। তাতে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছ। পাশাপাশি বাসার বারান্দায় রয়েছে বাহারি ফুল গাছ। মাঝেমধ্যে সেসব ফুল-ফলের ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

শুক্রবার (১৫ জানুয়ারি) জয়া আহসান তার ফেসবুকে কামরাঙা, শিম, বেগুন, ফুল কপি, ও বড়ইয়ের ছবি পোস্ট করেছেন। এসবই জয়ার ছাদবাগানের সবজি ও ফল। যে গাছের কামরাঙা ও বড়ইয়ের ছবি তিনি পোস্ট করেছেন, সেই গাছ সংগ্রহের পেছনে মজার একটি ঘটনা রয়েছে। যা তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

জয়ার ছাদবাগানের ফল ও সবজি (বাঁয়ে)

মজার সেই ঘটনা বর্ণনা দিয়ে জয়া আহসান লিখেছেন—শুটিং করতে গিয়ে বারুইপুর থেকে কামরাঙা আর কুল বড়ইয়ে দুটো গাছ নিয়ে এসেছিলাম। এয়ারপোর্টে লাগেজে শপিংয়ের বদলে গাছ দেখে সবাই খুব হাসাহাসি করেছিল। সেই গাছ আমার এখন ফলের ভারে নুয়ে পড়েছে। আজ সকালে ছাদবাগানের সবজি; গোলাকারটা কিন্তু আপেল নয়, কুল!

জয়া আহসানের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফল ও সবজির গাছ রয়েছে। গত বছর লকডাউনের সময়ে জয়া বেশি সময় পার করেছেন এই বাগানে। নতুন গাছ লাগানো আর পরিচর্যা করে কাটিয়েছেন তিনি।

তার বাগানে রয়েছে চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বড়ই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও নানারকম ভেষজ গাছ। বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছ রয়েছে জয়ার ইস্কাটনের বাসার এই ছাদবাগানে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা