বিনোদন

বিয়ে করতে চান শ্রীলেখা মিত্র!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র নানা সময়ে নানা মন্তব্য করে আসেন আলোচনায়। তার সে মন্তব্যে অনেকে সমালোচনা করলেও, অনেকে ক্ষুদ্ধ হলেও তিনি তার ধার ধারেন না। এমনই এক স্বাধীনচেতা, একরোখা শ্রীলেখাকে ফের দেখা গেল। গত বুধবার শ্রীলেখা তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’য় একটি ভিডিও পোস্ট করেন যার শিরোনাম ছিল ‘উইল ইউ ম্যারি মি?’ বা আমাকে তুমি বিয়ে বিয়ে করবে?

ভিডিওতে শ্রীলেখা মিত্রের নানা সময়ের চিত্র ফুঁটে ওঠে। তাতে হার না মানা শ্রীলেখাকে দেখা যায়। নেপথ্যে ছিল নিজের জীবন, জীবন নিয়ে পর্যবেক্ষণ সংক্রান্ত শ্রীলেখার বর্ণনা। সে বর্ণনায় নিজের অনেক কিছুই তুলে ধরেছেন তিনি।

শ্রীলেখা বলেন, ‘ভালোবেসে বিয়ে করেছিলাম সে বিয়ে কোনো কারণে টিকলো না। খুব স্বাভাবিক ভাবেই কষ্ট পেয়েছি কিন্তু কম্প্রোমাইজ বা এডজাস্ট করে বাঁচবো না। তাই আবারও এগিয়ে গেছি।’

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েদের বোঝানো হয় তারা অসহায়। বাঁচতে গেলে কোনো পুরুষের সাহায্য প্রয়োজন তাদের। আমি এই ভাবনাটাই ভাঙতে চাই। বুঝিয়ে দিতে চাই, আমরা নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকতে পারি।’

আক্ষেপ করে শ্রীলেখা বলেন, ‘রিং ফিঙ্গারে কেউ কখনো আংটি পরায়নি। একদিন গাড়িতে যেতে যেতে হঠাৎ এক নামিদামি গয়নার দোকান চোখে পড়ল। ওই ইমপালসিভ আবেগ, ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বললাম, গাড়ি থেকে নামলাম, সোজা ঢুকে গেলাম গয়নার দোকানে। নিজের কষ্টার্জিত অর্থে রিং ফিঙ্গারে একটি দামি ডায়মন্ডের রিং দিয়ে নিজে নিজেকে প্রপোজ করলাম- শ্রীলেখা, উইল ইউ ম্যারি মি?’

অনেক দিন পর্দার বাইরে থাকা শ্রীলেখা আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু করছেন শর্ট ফিল্ম ‘বিটার হাফ’র শ্যুটিং। এ শর্ট ফিল্মটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন শ্রীলেখা। এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি এলেন পরিচালনায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা