বিনোদন

সাইফ-পুত্র আর শ্রীদেবী-কন্যার রসায়ন তুঙ্গে!

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর আর সাইফ আলি খানের আগের সংসারের পুত্র ইব্রাহিম আলি খানকে নিয়ে নতুন গুঞ্জন ওঠেছে বি-টাউনে। খুশি-ইব্রাহিমের বন্ধুত্ব দীর্ঘ দিনের। তবে সে সম্পর্কে নাকি ইদানিং খুনসুটিরও আভাস পাওয়া যাচ্ছে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

নিজেদের সম্পর্ক নিয়ে তেমন রাখঢাক করেন না বলিউডের এ প্রজন্মের স্টারকিডরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের তুলনায় কম সক্রিয় খুশি-ইব্রাহিম। সুইমিং পুল থেকে শুরু করে ড্যান্সফ্লোর— সব জায়গায় খুশি আর ইব্রাহিমের বন্ধুত্বের রসায়ন বেশ জমকালো।

সম্প্রতি বান্ধবীর সঙ্গে ম্যাচিং ড্রেসে ছবি শেয়ার করেছেন খুশি কাপুর। তাতে কমেন্টস করেছেন ইব্রাহিম। লিখেছেন, ‘জোড়া সমস্যা’। খুশি কাপুর ওই মন্তব্যে উত্তর দিয়েছেন দুষ্টুমির ইমোজি দিয়ে। তাদের এ খুনসুটিতে চোখ আটকে গেছে নেটিজেনদের।

খুশি-ইব্রাহিমের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ফলে এ জুটিকে নিয়ে নতুন গুঞ্জনও ভেসে আসছে বলিপাড়ায়। এমনটাও জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। তবে এ নিয়ে এখনও কিছুই জানায়নি খুশি-ইব্রাহিম।

ওদিকে, শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে যাচ্ছেন খুশি কাপুর। বছরখানেক আগেও এমন কথা শোনা গিয়েছিল। বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ানের নায়িকা হয়ে পর্দায় আসতে পারেন খুশি। তাদের জন্য ভালো চিত্রনাট্য তৈরি করেছেন করণ জোহর। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা