বিনোদন

একজন নয়, শতেক মানুষ খুন করতে চাই : নোরা

বিনোদন ডেস্ক : সম্প্রতি কারিনা কাপুর খানের শো হোয়াট ওম্যান ওয়ান্ট থ্রি-এর সেটে হাজির হন নোরা ফাতেহি। সেখানে বেবোর মুখোমুখি হন অভিনেত্রী। নোরা যে একজন দক্ষ এবং সুন্দরী নৃত্যশিল্পী, সে বিষয়ে তার প্রশংসা করেন কারিনা। সাইফ এবং তিনি নোরার নৃত্যশৈলীর বড় ভক্ত বলেও মন্তব্য করে কারিনা। যা শুনে হেসে ফেলেন নোরা।

এরপরই নোরা জানান, তিনিও কারিনা-পুত্রের বড় ভক্ত। তৈমুরকে তিনি বিয়ে করতে চান বলেও মন্তব্য করতে দেখা যায় মরোক্কান অভিনেত্রীর। যা শুনে হেসে ফেলেন কারিনাও।

তিনি বলেন, তৈমুরের বয়স মাত্র ৪ বছর। জবাব নোরা জানান, তৈমুরের বড় হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে রাজি। তৈমুর বড় হলে তবেই তিনি কারিনা-পুত্রের সঙ্গে বাগদান সেরে ফেলবেন বলেও জানান নোরা ফাতেহি।

ভারতে নোরার কেউ নেই। ভারতের ভাষা বা সংস্কৃতি একদম অচেনা তার। তারপরও কী পুঁজি করে ভারতে এসেছিলেন তিনি? এটাই ছিল নোরার কাছে রাখা কারিনার প্রথম প্রশ্ন। উত্তরে নোরা বলেন, ‘স্বপ্ন, আর পাঁচ হাজার টাকা।’ নোরাকে যদি বিনা বিচারে একটা ‘ফ্রি খুনে’র প্রস্তাব দেওয়া হয়, তাহলে তিনি কাকে খুন করবেন? এ উত্তরে নোরা বলেন, ‘মাত্র একজনকে? আমি অন্তত শ খানিক মানুষকে খুন করতে চাই।’

এরপর উঠে আসে বলিউডে প্রতিষ্ঠা পেতে নোরার সংগ্রামের গল্প। উঠে আসে কাস্টিংয়ের গল্প। একজন নারী কাস্টিং ডিরেক্টরের ফোন পেয়ে অডিশন দিতে গিয়েছিলেন নোরা। সেখানে ওই কাস্টিং ডিরেক্টর চিৎকার করে নোরাকে বলেছিলেন, ‘বলিউডে প্রতিষ্ঠা পেতে গেলে “এক্স ফ্যাক্টর” লাগে। বলিউডের স্বপ্নে বিভোর হয়ে প্রতিদিন তোমার মতো হাজার হাজার মেয়ে আসে। তোমাকে দিয়ে হবে না। তুমি বরং ভাগো। তোমাদের মতো গুড ফর নাথিং মেয়েদের ভার বইতে বইতে বলিউড ক্লান্ত।’ এসব শুনে অনেক কেঁদেছিলেন নোরা। তারপর ঠিকই প্রতিষ্ঠা পেয়ে দেখিয়েছেন। ওই কাস্টিং ডিরেক্টরও পরে নোরাকে সরি বলেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা