বিনোদন

প্রকাশিত হলো গানের অ্যালবাম ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’

সাংস্কৃতিক প্রতিবেদক : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।

স্বপ্নের পথে হেঁটে হেঁটে, যতকাল রবে পদ্মা মেঘনা, একটি আঙুল আকাশ ছুঁয়ে বজ্রবাণী হাঁকে, মুজিবের খুনে, কে বলে তুমি শুয়ে আছো, একবার তুমি আসবেই ফিরে, ও আমার জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ জুড়ে, এক মুজিব লোকান্তরে, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের, মুজিব তোমার শুনছি ভাষণ এরকম আবেগঘন ও হৃদয়ছোঁয়া ২০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই অ্যালবামটির গানগুলো লিখেছেন- কবি আখতার হুসেন, কবি নাসির আহমেদ, মাহমুদ সেলিম, বিশ্বজিৎ রায়, শাহীন সরদার, ফেরদৌস হোসেন ভূঁইয়া, তপন বাগচী, পীযুষ কান্তি বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, পাশা মোস্তফা কামাল ও খায়রুল ওয়াসী।

কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, মাহমুদ সেলিম, জেরীন তাবাসসুম হক, অনিকেত আচার্য, আসিফ ইকবাল সৌরভ ও মৌমিতা মমি, বিশ্বজিৎ রায়, আবুবকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ,সঞ্জয় কবিরাজ, প্রিয়াংকা বিশ্বাস, বর্ণালী সরকার, সুস্মিতা সাহা, মাহমুদুল হাসান, চম্পা বণিক, পীযুষ কান্তি বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, গোলাম মোস্তফা, অনুপমা মুক্তি, রুমানা ইসলাম, ছন্দা চক্রবর্তী, রওনাক জাহান বুবলী, খায়রুল ওয়াসী ও অভিজিৎ দে।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা