বিনোদন

আইটেম গানে এফডিসি মাতালেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এক সময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন এই চিত্রনায়িকা। বর্তমানে খুব একটা চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না তাকে। তবে সুখের খবর হলো বিরতি কাটিয়ে একসঙ্গে ‘জ্যাম’ ও ‘গাংচিল’ নামের দুটি সিনেমা নিয়ে ফিরছেন তিনি।

তারমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাংচিল’ নামের সিনেমাটিতে এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। তার বিপরীতে সাংবাদিকের চরিত্রে রয়েছেন ফেরদৌস।

এরইমধ্যে ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। বর্তমানে এফডিসিতে চলছে এর আইটেম গানের শুটিং। সেখানে অংশ নিতে দেখা গেছে পূর্ণিমাকে। তার সঙ্গে আছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

গানের শুটিংয়ের কিছু ছবিতে দেখা গেল একসঙ্গে কোমর দুলাচ্ছেন পূর্ণিমা ও অপু।

বেশ দৃষ্টিনন্দন সেট তৈরি করে ছবির আইটেম গানের দৃশ্যধারণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। আরও রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা