বিনোদন

আড়াই কোটির ঘরে ‘বাবু খাইছো?’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : সদ্য বিদায় নেয়া সালটিতে বেশ ভাইরাল হওয়া বাক্য ‘বাবু খাইছো’। আর এই ‘বাবু খাইছো’ শিরোনামেই ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একটি নাটক।

মুক্তির ৬ দিনে নাটকটির ভিউ দাঁড়ায় প্রায় ২০ লাখ। নাটকটির শিরোনাম সংগীত আলাদাভাবে গত বছরের ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায়। মূলত নাটকটির শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। মুক্তির ৩ মাসের মধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখের বেশি।

‘বাবু খাইছো?’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দিয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামেই পরিচিত। এর সংগীতায়োজন করেছেন মীর ব্রাদার্স। আড়াই কোটির মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে মীর মারুফ বলেন—‘আপনাদের সবার ভালোবাসায় ‘বাবু খাইছো’ গানটি আড়াই কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।’

গানটি নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক—দু’ধরনের কথাই শোনা গেছে। এ বিষয়ে মীর মারুফ বলেন—সব গান সব রুচির মানুষের জন্য তৈরি করা হয় না। কিছু শ্রোতার কাছে রবীন্দ্রসংগীত ভালো লাগে, কিছু শ্রোতার ভালো লাগে নজরুলসংগীত। বর্তমান প্রজন্মের মধ্যে যারা রক মিউজিক শোনেন তারা আবার হিপহপ শুনতে চান না। যারা হিপহপ পছন্দ করেন তারা ডান্স মিউজিক শোনেন না। একেক মানুষের রুচি একেক রকম— সেভাবেই মানুষ গ্রহণ করে।

এই গানের ভিডিও মেকিং নিয়ে কিছু মানুষ কথা বলছেন, কিছু মানুষ গানের কথা নিয়ে প্রশ্ন তুলেছেন। শ্রোতাদের এই প্রতিক্রিয়া যে আমাকে আঘাত করছে তা নয়। এমনকি এসব বিষয় আমি ভাবছিও না। কারণ অনেকে আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে ‘বাবু খাইছো?’ নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন কচি আহমেদ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা