বিনোদন

বিপাকে কারিনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। রেডিও স্টেশনে ‘হোয়াট উওমেন ওয়ান্টস’ নামের একটি শো উপস্থাপনা করেন। এতে হাজির হন বলিউড তারকারা। এবার তার শোয়ে অতিথি হয়েছিলেন অনিল কাপুর।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অনিলকে প্রশ্ন করা হয়। সেখানে গল্পের ছলে অনিল কাপুরকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন কারিনা। কিন্তু তা কোনো কাজে আসেনি। উল্টো অনিলকে প্রশ্ন করে বিপাকে পড়েন কারিনা।

অনুষ্ঠানের একপর্যায়ে কারিনা প্রশ্ন করেন, ‘হলিউডে এমন অনেক নায়ক আছেন যারা নায়িকাদের সমান পারিশ্রমিক না দিলে ছবিতে কাজ করেন না। আপনার কি মনে হয় না বলিউডের নায়কদেরও এই নিয়ম মানা উচিত!’

এর জবাবে অনিল কাপুর বলেন, ‘তুমি তো আমার থেকে অনেক বেশি অর্থ নিয়েছিলে!’ এ শুনে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যান কারিনা। অনিল আরও বলেন, ‘ভীরে দি ওয়েডিং ছবিতে কারিনার পারিশ্রমিক নিয়ে যখন দরদাম চলে, তখনই প্রযোজকদের ফোন আসে আমার কাছে। তারা বলে নায়িকা তো নায়কের চেয়ে বেশি অর্থ চাইছে! কী করব? এর জবাবে বলেছিলাম দিয়ে দাও, কারিনা যা চাইছে দিয়ে দাও’।

অনিলের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েন করিনা। পরে অবশ্য অনিল বলেন, 'আমি এরকম অনেক ছবিতে কাজ করেছি যেখানে নায়িকা আমার থেকে বেশি অর্থ নিয়েছেন, কিন্তু আমি কখনও তা নিয়ে অভিযোগ করিনি বরং খুশি হয়েই কাজ করেছি।' সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা