বিনোদন

বিপাশার উষ্ণ ছবিতে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক : আইটেম গার্ল এবং মডেল হিসেবে আলোচিত বিপাশা কবির। নায়ক বাপ্পীর সঙ্গে কাজ না করার ‘প্রমিজ’ করেছিলেন তিনি। কিন্তু এই নায়কের বিপরীতেই সর্বশেষ আইটেম গানের কাজ শেষ করেছেন। তবে এবার ঝড় উঠেছে তার নিজের পোস্ট করা একটি হট ছবি নিয়ে।

ইনস্টাগ্রামে নতুন একটি ছবি পোস্ট করেছেন বিপাশা কবির। ছবির সঙ্গে যেখানে লিখেছেন, তোমার সুন্দর জীবনের চিত্রকর তুমি নিজেই। অন্য কাউকে সেখানে তুলি স্পর্শ করতে দিয়ো না। ছবির সঙ্গে কথার মর্মার্থ উদ্ধার করা না গেলেও অন্তত বোঝা যাচ্ছে, গভীর জীবনবোধের উপলব্ধি থেকেই এই কোটেশন ব্যবহারত করেছেন, যার অর্থ তিনি নিজেই জানেন।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে হু হু করে মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। যার অধিকাংশই মন্তব্যের সঙ্গে ‘হট’শব্দটি যুক্ত করা। অবশ্য কিছু কিছু মন্তব্য অনেক বাজেভাবে আক্রমণও করা হয়েছ। বিপাশার চরিত্র নিয়েও কথা বলতে শুরু করেছেন কিছু ব্যবহারকারী। তবে বিপাশা সেসবকে পাত্তা না দিয়ে নিজের মতোই রয়েছেন। তবে তুলনা করতে গেলে- এই উষ্ণ ছবির প্রশংসা বাক্যই বেশি।

কয়েক বছর আগে বিপাশার জন্মদিনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তাকে নতুন ছবির নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। যদিও এই প্রযোজক জন্মদিনের এ রকম উপহার নামক ঘোষণা আরো কয়েকজনকে দিয়েছেন। কিন্তু ভাগ্যবদলের বিশ্বাসেই আশায় থেকেছিলেন বিপাশা কবির।

সহশিল্পী বাপ্পী রাজি না থাকায় পরে আর সেই ছবি করা হয়নি। এ নিয়ে বেশ কিছু অনুষ্ঠানে আবেগাক্রান্ত হয়ে কেঁদেছেন বিপাশা কবির। তাই প্রচলিত প্রবাদের মতো বলতেই হয়, শেষ বলে কিছু নেই। এবার অপূর্ব রানার পরিচালনায় ‘গিভ অ্যান্ড টেক’ শিরোনামে নতুন সিনেমার শুটিংয়ে তারা থাকছেন একসঙ্গে। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী, অধরা খান ও বিপাশা কবির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা