বিনোদন

‘চরিত্রহীন স্বস্তিকা! কুকুরকে বেশি বিশ্বাস 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে তার। সাহসী দৃশ্যে সাবলীল অভিনয় করে দর্শক হৃদয়ে সহজেই স্থান করে নিয়েছেন স্বস্তিকা। পাশাপাশি নিজের পাকা অবস্থান করে নিয়েছেন টলিপাড়ায়।

এবার আলোচিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’ এর তৃতীয় সিজনে দেখা যাবে স্বস্তিকাকে। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন-৩’।

ওয়েব সিরিজ মুক্তি উপলক্ষে প্রচারে অংশ নিয়েছেন স্বস্তিকা। এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন তার বর্তমান কাজ এবং বিভিন্ন তথ্য। এক প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, ‘আই লাভ ডগস মোর দেন হিউম্যান। মানুষের প্রতি বিশ্বাস হারানোর থেকে কুকুরকে বেশি বিশ্বাস করি। তুমি ভালো ও খারাপ নয়, সে রকম। আমি জানি না, হয়ত ওদেরকে বেশি ভালোবাসি।’

যে ধরনের কাজ এখনো করেননি, যে ধরনের চরিত্র করা হয়নি সেগুলো দ্রুতই করে নিতে চান স্বস্তিকা। আর সময় নষ্ট করতে চান না বলেও সাক্ষাৎকারে জানান এ অভিনেত্রী।

সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন স্বস্তিকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে প্রেম বাড়ছে বলেও জানান তিনি। তার ভাষায়, ‘নিজেকে একটু ভালোবাসতে চাই। নিজের প্রতি মনোযোগ বাড়াতে চাই। অন্যদের থেকে নিজের সঙ্গে একটু বেশি প্রেম করতে চাই।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু কমে যায়- বিষয়টি বিশ্বাস করেন না স্বস্তিকা। তিনি মনে করেন, যারা যাওয়ার তারা যায়। আর যারা থাকার তারা থাকে। স্বস্তিকার জীবনে যারা থাকার তারা ঠিকই আছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা