বিনোদন

দেবলীনার ঠোঁটে ঠোঁট গৌরবের 

বিনোদন ডেস্ক : বেশ জমকালো আয়োজনে হয়ে গেল দুই তারকার বিয়েটা। সেখানে তাদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন একঝাঁক তারকা। রিসেপশন পার্টিতেও দেখা গেল তারকাদের মিলনমেলা, হৈ চৈ। বিয়ের পর সাদা রঙের গাউনে সেজে রিসেপশন পার্টিতে হাজির দেবলীনা কুমার। আর তার বর গৌরব চ্যাটার্জি পরেছেন শার্ট-প্যান্ট, সঙ্গে ব্লেজার।

দেবলীনা-গৌরব তখন একে অপরের মধ্যে ডুবে রয়েছেন। স্পিকারে বাজছে হালকা মিউজ। রঙিন আলোয় সন্ধ্যাটা যেন আরও বেশি মায়াবী হয়ে উঠলো। তাদের ঘিরে তখন উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহের অন্ত নেই। সবমিলিয়ে একটা রোমান্টিক আবহ।

দেবলীনা-গৌরবের রিসেপশনের এক টুকরো ছবিই উঠে এসেছে শুভজিৎ চক্রবর্তী নামে ব্যক্তির ফেসবুকের পাতায়। যেখানে রিসেপশনের মঞ্চে একে অপরের হাতে আংটি পরিয়ে দিতে দেখা গেল দেবলীনা-গৌরবকে। আংটি বদলের পর দেবলীনার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল গৌরবকে। এসময় খানিকটা লজ্জা পেয়ে হেসে ফেললেন নববধূ দেবলীনা।

তবে তাদের সেই চুমুর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত-অনুরাগীরা ভিডিওটি শেয়ার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই জুটিকে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা-গৌরব। গত ১৪ ডিসেম্বর ছিল তাদের বিয়ের সংগীত আসর। আর ১৫ ডিসেম্বর ছিল রিসেপশন পার্টি। যেখানে হাজির ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। হাজির হয়েছিলেন দিতিপ্রিয়া রায়, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকেই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা