বিনোদন

গুরুতর অবস্থায় ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের

বিনোদন ডেস্ক : প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তার অবস্থা গুরুতর, বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেয়া হয়েছে। তবে উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।’

এর আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন।’

উল্লেখ্য, আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভিশোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা