বিনোদন

কোঁকড়া চুলের সেই ঝিলিক

বিনোদন ডেস্ক : মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয়ে হাতে খড়ি হয়। আর তারপরেই শুরু হয় তার কলকাতার টিভি সিরিয়াল ‘মা’ তে অভিনয়। তুমুল জনপ্রিয় হয়ে উঠে ছিল সিরিয়ালটি। সেই সিরিয়ালে কোঁকড়া চুল আর তার মায়াবী চোখ নিয়ে গলায় আদো আদো সুর জিতে নিয়েছিল মানুষের মন। এবার বুঝেই গেছেন এতক্ষণ ধরে কার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেই ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথির বসুর কথা।

আর সেই ছোট্ট তিথি এখন আর ছোট্ট নেই সে এখন হয়ে উঠেছে কিশোরী। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার ছবি। এখন তাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি তার উপস্থিতির জানান দেন নেটদুনিয়ায়। তবে পোশাকের জন্য তাকে নেটিজেনদের রোষের মুখেও পড়তে হয়। আসলে, দর্শকের অনেকেই তিথিকে ছোট্ট ঝিলিকের রূপ থেকে বের করতে পারেন না।

কিন্তু পর্দা আর বাস্তবের ফারাক তো আছে। অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন। তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন। ফলে ছোট্ট ঝিলিককে টিনেজ তিথির অবতারে ও এই ধরণের পোশাকে মেনে নিতে কিছু দর্শকের খানিকটা সময় তো লাগবেই। তবে তিথি যে খুব তাড়াতাড়ি ফের পর্দায় ফিরতে চলেছেন, এমন ইঙ্গিতও মিলেছে। সূত্র : খবর টোয়েন্টিফোর কলকাতা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা