বিনোদন

প্রেমের গুঞ্জন অস্বীকার করলেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। অনেকদিন থেকেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন এই জুটি। তবে তাদের নিয়ে চর্চা থেমে নেই।

এদিকে টাইগারের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এই অভিনেত্রীর প্রিয় অভিনেতা অন্য কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে দিশার কাছে তার প্রিয় অভিনেতার নাম জানতে চাওয়া হয়। উত্তরে অভিনেতা জ্যাকি চ্যানের নাম বলেন তিনি। এই অভিনেত্রী জানান, তার প্রিয় হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’। এছাড়া কোরিয়ান ড্রামা সিরিজ দেখতে পছন্দ করেন তিনি।

ব্যক্তিগত জীবনের জ্যাকি চ্যানের সঙ্গে দিশার বেশ ভালো বন্ধুত্ব। একসঙ্গে ইন্দো-চাইনিজ ‘কুংফু ইয়োগা’ ‍সিনেমায় অভিনয় করেছেন তারা। এটি পরিচালনা করছেন স্ট্যানলি টং। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটি।

সিনেমায় কাজের দিক থেকে কয়েকদিন আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। অন্যদিকে, খুব শিগগির ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং শুরু করবেন টাইগার শ্রফ। এছাড়া ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা