বিনোদন

 পূজা এবার ক্যাশের নায়িকা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় সময়টা এখন পূজা চেরির। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সবচেয়ে ছোট সে। কিন্তু সম্ভাবনা তার আকাশছোঁয়া। দারুণ অভিষেক হয়েছে তার ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এরপর অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন পূজা ‘দহন’ সিনেমায়। সেই সূত্রে হাতে পেয়েছেন বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রের সিনেমা। যেখানে ‘শান’, ‘জিন’, ‘হৃদিতা’ উল্লেখযোগ্য।

এবার জানা গেল তিনি ‘ক্যাশ’ নামে একটি অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে যাচ্ছেন। ‘দেশা : দ্য লিডার’খ্যাত পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন পূজা চেরি। রোববার (১৩ডিসেম্বর) সন্ধ্যায় ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নির্মাতা সৈকত নাসির এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ক্যাশ’ সিনেমায় পূজার নায়ক হিসেবে অভিনয় করবেন নিরব। এখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলকে। এটি হচ্ছে এভ্রিলের প্রথম সিনেমা। এখানে আরও দেখা যাবে সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ প্রমুখদের।

এদিকে এ সিনেমায় কাজ করার বিষয়টি নিশ্চিত করেন পূজাও। তিনি বলেন, ‘খুব ভালো একটি গল্প। এখানে আমার চরিত্রেও বেশ চমক থাকছে। চেষ্টা করবো পরিচালকের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে। পরিচালক সৈকত নাসির ভাইয়ের কাজ আমার খুব পছন্দের। তার সঙ্গে একটি ড্রিম প্রজেক্ট হতে যাচ্ছে বলে প্রত্যাশা করছি।’ ‘ক্যাশ’র গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ

গড় আয়ুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পা...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা