হিরার দুল ফেরত পেলেই পুরস্কার 
বিনোদন

হিরার দুল ফেরত পেলেই পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিলেও এবার হিরার দুল খুঁজে পেতে ভার্চুয়াল জগতের সাহায্য চেয়েছেন বলিউড তারকা জুহি চাওলা। হারানো সম্পত্তি খুঁজে দিতে পারলেই দেওয়া হবে পুরস্কার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মুম্বাই এয়ারপোর্টে হিরার একটি দুল হারিয়ে ফেলেছেন জুহি চাওলা। আর একটি তার কাছেই রয়েছে। গত ১৫ বছর ধরে হিরার সেই দুল পরতেন তিনি।

হারানো সেই হিরার দুল ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে জুহি চাওলা লিখেছেন- “মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৮ নম্বর গেটে গাড়ি থেকে নেমেছিলাম। এমিরেটসের কাউন্টারে গিয়ে সিকিউরিটি চেক করেছি। সেখানেই কোথাও আমার দুলটি পড়ে গিয়েছে। কেউ যদি খুঁজে দিতে সাহায্য করতে পারেন খুব উপকার হয়। পেলে দয়া করে পুলিশকে জানাবেন আর আমিও পুরস্কৃত করবো। আরেকটি দুল আমার কাছে রয়েছে’।

নয়ের দশকে বলিউডে রাজত্ব করা নায়িকা এখন সিনেমা বেছে করেন। ২০১৯ সালে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাসা লাগা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় জুহি চাওলাকে। তার হাতে এখন রয়েছে ‘শর্মাজি নমকিন’।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

এবার সৌদি-আমিরাত যৌথভাবে হামলা চালাবে ইয়েমেনে

ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হতে চলেছে। ব্রিট...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হায়েসসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকাল...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা