বিনোদন

ফোর্বসের জরিপে শীর্ষে কাইলি জেনার

বিনোদন ডেস্ক : এ বছরের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ করেছে প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এ জরিপে শীর্ষে রয়েছেন ২৩ বছর বয়সি এই মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল কাইলি জেনার।

এই মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তার গত বছরের আয় ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। গত বছর তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন তিনি। এ থেকে ৫৪০ মিলিয়ন আয় করেন তিনি।গত বছর মার্চে ফোর্বসের জরিপে ‘নিজ উদ্যোগে’ সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ার তালিকায় শীর্ষে ছিলেন কাইলি জেনার।

সবচেয়ে বেশি আয় করা তারকাদের এই তালিকায় কাইলির পরেই রয়েছেন তার বোন কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। মার্কিন এই র‌্যাপারের গত বছরের আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তার মোট সম্পতির পরিমাণ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার বেশির ভাগই খেলোয়াড়দের দখলে। তৃতীয় স্থানে রয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। তার আয় ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার। তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন চতুর্থ স্থানে। গত বছর তার বার্ষিক আয় ১০৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর মধ্যে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার তিনি জুভেন্টাসের বেতন থেকে আয় করেছেন। শীর্ষ পাঁচে আরো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তার আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা