বিনোদন

সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের শিল্পীদের মধ্যে সাম্প্রতিককালে সম্ভবত সবচেয়ে বেশি সাইবার বুলিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী-কণ্ঠশিল্পী মিথিলা। তবে এবারই প্রথম, যার বিপরীতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন, ‘মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে, নিজের জীবন নিয়ে ভাবুন।’

১১ বছরের পুরনো ঘর ভাঙার গল্প থেকে শুরু করে কলকাতার নামজাদা পরিচালক সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাধা পর্যন্ত, এমনকি এখনও- তিনি সোশ্যাল মিডিয়ায় হেনস্তা হচ্ছেন নানাভাবে। তবে এই বিষয়ে একেবারেই চুপ ছিলেন নিকট বিগত সময়।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দগদগে অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানালেন এবার।

শুক্রবার (১১ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ভিডিও বার্তা। #16daysofactivism এই হ্যাশট্যাগ দিয়ে মিথিলা বলেন, ‘প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না।’

আরও যোগ করেন, ‘অথচ আমরা অনেকেই আছি, যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীদের উত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা- এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রাধান্য দিতে হবে অন্যের সিদ্ধান্তকে।’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সৃজিত-মিথিলা দম্পতি এখন কলকাতাতেই আছেন। গেল ৬ ডিসেম্বর দারুণ সময় কাটিয়ে এসেছেন সুন্দরবন অঞ্চল থেকে। কারণ, এদিন ছিলো তাদের প্রথম বিবাহ বার্ষিকী।

এই আনন্দ সফর প্রসঙ্গে মিথিলা আগেই বলেছেন, ‘বাংলাদেশে সুন্দরবনের বেশির ভাগ অংশ হলেও আগে যাওয়া হয়নি। তবে কলকাতা থেকে খুবই কাছে। আমরা একটা নৌকা ভাড়া করে খুব ভোরে বেরিয়েছিলাম। বাজার করে নিলাম সঙ্গে। ওয়াটার মনিটর, বিশাল সাইজের গুইসাপ, হরিণ, বানর—এগুলো দেখেছি। তবে বাঘের দেখা পাইনি। সারা রাত নৌকায় কাটিয়েছি, গান শুনিয়েছি সৃজিতকে। ব্যান্ডের গান, ছবির গান, রবীন্দ্রসংগীত...। দারুণ সময় কাটলো আমাদের।’

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ের রেজিস্ট্রি হয়েছিল ঢাকার মিথিলা আর কলকাতার সৃজিত মুখার্জির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা