বিনোদন

 প্রখ্যাত নির্মাতা কিম কি-দুক আর নেই

বিনোদন ডেস্ক : প্রখ্যাত দক্ষিণ কোরীয় নির্মাতা কিম কি-দুক আর নেই। তার বয়স হয়েছিল ৫৯। দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) লাটভিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই নির্মাতা।

একটি সূত্র জানিয়েছে, গত মাসের মাঝামাঝিতে লাটভিয়া যান কিম। সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রির সাহায্য নিয়ে সেখানে অবস্থান করছিলেন। সম্প্রতি করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৯৬ সালে ‘ক্রোকোডাইল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে কিম কি দুকের অভিষেক হয়।

২০০১ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার ‘দ্য আইল’ সিনেমাটি প্রদর্শীত হলে আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: ‘সামারিটান গার্ল’, ‘টাইম’, ‘ড্রিম’, ‘ব্রেথ’, ‘বিউটিফুল’, ‘মেড ইন চায়না’, ‘দ্য নেট’, ‘স্টপ’, ‘স্প্রিং, সামার, ফল, উইনটার অ্যান্ড স্প্রিং’, ‘থ্রি আইরন’, ‘আরির‌্যাং’, ‘পিয়েটা’, ‘ওয়ান অন ওয়ান’ ইত্যাদি। তার সর্বশেষ সিনেমা ‘ডিসলভ’ গত বছর ‍মুক্তি পায়।

কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার পেয়েছেন এই নির্মাতা। একমাত্র দক্ষিণ কোরীয় নির্মাতা হিসেবে কান, ভেনিস ও বার্লিন ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছেন তিনি। তবে ২০১৭ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এরপর থেকেই মিডিয়ার আড়ালে ছিলেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার...

বিশ্বকাপে মেসির নতুন বার্তা–‘সব উজাড় করে দেব’

লিওনেল মেসি এবার গোল করেই ভাঙলেন ৬৯ বছরের পুরনো রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে...

কাশ্মিরে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭...

ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম: অপু বিশ্বাস

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্...

১০০ দিনের কর্মসূচি ফ্যাসিবাদী ধারার সম্প্রসারণ: জামায়াত নেতা আযাদ

সরকারের বর্তমান ১০০ দিনের কার্যক্রমকে পূর্ববর্তী কর্তৃত্ববাদী শাসনের ধারাবাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা