বিনোদন

নাচের অনুশীলনে ব্যস্ত শ্রীদেবী কন্যা জাহ্নবী

বিনোদন ডেস্ক : বাড়িতেই জমিয়ে নাচের অনুশীলন করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আয়ুষ্মান খুরানা ও ভূমি পেডনেকর অভিনীত ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির ‘কানহা’ গানের সঙ্গে নাচতে দেখা গেল জাহ্নবীকে। নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীদেবী কন্যা।

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবে যথেষ্ট খ্যাতি ছিল শ্রীদেবীর। তার মেয়ে জাহ্নবীও নাচটা মন্দ করেন না। ‘কানহা’ গানের সঙ্গে তার নৃত্যশৈলীতে উঠে এল ভারতীয় ধ্রুপদী নৃত্যকলা। যা মন কেড়েছে জাহ্নবীর অনুরাগীদের। জাহ্নবী যখন নাচের অনুশীলন করছেন, তখন সোফায় শুয়ে থাকতে দেখা গেল তার বোন খুশি কাপুরকে।

খুশি অবশ্য নিজের খেয়ালে মোবাইলে মগ্ন ছিলেন। ভিডিওটি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, আশাকরি আপনারা ভিডিয়োতে খুশিকে দেখে বেশি আনন্দিত। জাহ্নবীর পোস্ট করা ভিডিয়োতে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন।

প্রসঙ্গত, ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিতে ‘কানহা’ গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শাশা তিরুপতি। এই গানটি গেলে ৬৩ তম ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন শাশা। সম্প্রতি জাহ্নবী কাপুরকে দেখা গিয়েছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ঘোস্ট স্টোরিজ’ সিরিজে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা