বিনোদন

পরীর রসায়ন দেখা যাবে ১১ ডিসেম্বর

বিনোদন ডেস্ক : পরীমণি-সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। আজ সোমবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

‘বিশ্বসুন্দরী’ নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ আমার নির্মিত প্রথম ছবি। তাই স্বাভাবিকভাবেই ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবে।

এরইমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান শ্রোতাপ্রিয় হয়েছে। এই ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশিবার। এতে পরী-সিয়ামের রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শক। পরীমণি জানান, সিয়ামের সঙ্গে এটি আমার প্রথম জুটি। গতানুগতিক থেকে ভিন্ন ধারার কেমিস্টি পাওয়া যাবে এই জুটিতে। ছবিটির গল্পও ভীষণ সুন্দর। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে আসার অনুরোধ করছি।

ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা