বিনোদন

নতুন আঙ্গিকে মিঠুন চক্রবর্তী সঙ্গে দেব

বিনোদন ডেস্ক : স্টার জলসায় নতুন আঙ্গিকে শুরু হয়েছে মিঠুন ও দেবের অনুষ্ঠান ডান্স ডান্স।এবার নতুন সাজে আসছেন মিঠুন চক্রবর্তী। সুপারস্টার মিঠুন এবার এই ডান্স ডান্স শোতে যথারীতি মহাগুরুর ভূমিকায় থাকছেন। সঙ্গে থাকছেন নতুন সঙ্গী টলিউডের হার্টথ্রব দেব।

কয়েকদিন আগে ডান্স ড্যান্স এর শুটিং শুরু হয়েছে। মিঠুনকে দেখা যাবে এক নতুন সাজে। ধূসর দাড়ি আর কাঁধ পর্যন্ত লম্বা চুল নিয়ে। দেব থাকবেন তার ট্রেন্ডি পোশাকে। সারা বাংলা এবং বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশ নেবে নাচের এই রিয়ালিটি শোতে।

এর জন্যে কঠোর অডিশন নিয়েছে স্টার জলসা।পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রতিযোগীরা আসছে। স্টার জলসার জনপ্রিয় শো হাসিওয়ালা এন্ড কোম্পানি শেষ হলেই আসবে ডান্স ডান্স। অর্থাৎ শনি ও রবিবার রাত সাড়ে নটায় দেখা যাবে এই রিয়ালিটি শো।

শুটিংয়ে নাচের বিভঙ্গে মাতিয়ে দিয়েছে ক্ষুদে প্রতিযোগীরা। সঙ্গে মিঠুনের অসাধারণ ভূমিকা, দেবের খুনসুটি। ডান্স ডান্স জমে যাবে বলেই চ্যানেল কর্তৃপক্ষের আশা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা