বিনোদন

বিবাহ বিচ্ছেদের পর ফেসবুকের সঙ্গেও বিচ্ছেদ ঘটালেন ফারিয়া

বিনোদন ডেস্ক : টিভি নাটকের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছরের ১লা ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু দুই বছর না যেতেই ভেঙে গেলো তার সংসার। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। বিষয়টি ফারিয়া নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন।

এরপর শনি ও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লম্বা দুইটি পোস্ট দিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ জানিয়েছেন তিনি। এবার ফেসবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আপাতত ফেসবুক ছেড়েছেন তিনি, এমনটাই জানা গেছে। এর আগে শবনম ফারিয়া বলেন, আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন।

তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো। তিনি আরো বলেন, এ মানুষটা গত কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে ন। তাকে কিভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা