বিনোদন

সাতপাকে বাঁধা পড়ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে দীর্ঘ দিনের প্রেমিকা মধুরিমার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। শোবিজ অঙ্গনের অন্যদের মতো অভিনেতা অঙ্কুশ হাজরাও শুভেচ্ছা জানিয়েছেন তাদের। পাশাপাশি এও জানিয়েছেন, খুব শিগগির তিনিও বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

অনির্বাণকে অভিনন্দন জানিয়ে অঙ্কুশ এক টুইটে লিখেছেন—তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলব। শিগগির যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।

অঙ্কুশ হাজরা দীর্ঘ ৯ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। তাদের বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। এবার নিজেই বিয়ের বিষয় সামনে নিয়ে এলেন অঙ্কুশ।

তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি অঙ্কুশ। কিন্তু শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে বিয়ের পর্ব শেষ করবেন তিনি। দুই পরিবার আলোচনা করে দিন-ক্ষণ চূড়ান্ত করবেন।

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা