বিনোদন

এবার বীরাঙ্গনা হয়ে আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় অভিনয় জীবনে এবারই প্রথম বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’ ছবিতে বীরাঙ্গনা চরিত্রের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে শেষ হয়েছে ছবির শুটিং।

অপু বিশ্বাস বলেন, ‘এ ধরনের চরিত্রে এটাই আমার প্রথম অভিনয়। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

এদিকে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রিয় কমলা’ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। টানা ১৮ দিন শুটিং শেষে আগামী সপ্তাহ থেকে এর ডাবিংয়ে অংশ নেবেন তারা। আর বিজয় দিবসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

তিনি বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে প্রচার হয় তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয়, সেটিই তুলে ধরা হয়েছে এতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি। বিজয় দিবসে মুক্তির পরিকল্পনা নিয়ে আমরা এর কাজ এগিয়ে নিচ্ছি।’

‘প্রিয় কমলা’য় বাপ্পী-অপুর পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল খান, আজান, মালা প্রমুখ। নির্মাণের পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন জয়। আর ছবিতে গান থাকছে দুটি। এর মধ্যে একটি রবীন্দ্রসংগীত অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা