বিনোদন

মায়ের কিডনি নিয়েও বাঁচতে পারলেন না লীনা

বিনোদন ডেস্ক : ভারতের টিভি অভিনেত্রী লীনা আচার্য দিল্লির একটি হাসপাতালে মারা গেছেন। কিডনি বিকল হয়ে শনিবার মৃত্যু হয় তার। প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী।

লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দান করেছিলেন। কিন্তু সেটি তার দেহে ঠিকমতো কাজ করেনি। অভিনেত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহঅভিনেতা ও অভিনেত্রীরা।

জি টিভির জনপ্রিয় শো ‘আপ কে আ জানে সে’, অ্যান্ড টিভির ‘মেরি হানিকারক বিবি’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন লীনা। এছাড়া ক্রাইম পেট্রোলের একাধিক পর্বেও দেখা গেছে তাকে। নিয়মিত ছিলেন ওয়েব সিরিজেও।

টেলিভিশন ছাড়াও লীনা বড় পর্দায় অভিনয় করেছেন। রানী মুখার্জি অভিনীত ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় হাজির হন এই অভিনেত্রী। তাকে সবশেষ দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘বেবাকি’ এবং ‘অভয় টু’-তে। এছাড়া ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ অভিনয় করে বেশ আলোচিত ছিলেন তিনি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা