বিনোদন

ভাবনার শরীরে হেমন্তের রোদ

বিনোদন ডেস্ক : হেমন্তের চোরাগোপ্তা বাতাস এসে শরীরে মাখামাখি করে জানান দিয়ে যায়- আমার মধ্য দিয়ে শীতকে নিয়ে আসছি, তোমরা বরণ করো। ধানকাটা রোদে শরীরে হেমন্তের রোদ মাখানোর রীতি গ্রাম-গঞ্জে নিয়মিত। তবে এই রীতির শহুরে সংস্করণে দেখা গেল এবার। চিত্রনায়িকা ভাবনা রোদ পোহাচ্ছেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। একই ছবি ফেসবুকে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ছবিটি পোস্ট করে ‘শুভ সকাল’ লিখে জানিয়েছেন আশনা হাবিব ভাবনা।

তবে কোথায়, কখন তোলা সেটা উল্লেখ না করলেও স্পষ্ট যে সকালে শরীরের পরিপূরক রোদের ছবি এটা।

স্বাভাবিকভাবেই রোদ পোহানোর এমন ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে, হয়েছেও তাই। অমিতাভ রেজা চৌধুরী ছবির প্রশংসাসূচক মন্তব্য করেছেন। একই ছবির নিচে মিতু নামের এক মেয়ে লিখেছেন, দিনটাই সুন্দর করে দিলা। আরেকজন লিখেছেন, শহরের উষ্ণতা বাড়ল মনে হয়। পাবলিক মন্তব্য বন্ধ থাকায় ছবি নিয়ে তেমন বেশি মন্তব্য দেখা যায়নি।

আশনা হাবিব ভাবনা জনপ্রিয় একজন অভিনেত্রী। বিজ্ঞাপন দিয়ে তার ক্যারিয়ার শুরু। অভিনয়জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। যা পরিচালনা করেছিলেন পরিচালক অনিমেষ আইচ।

ভাবনার গ্রামের বাড়ি নীলফামারীতে। তবে তিনি ১৯৯৪ সালের ৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা হাবিবুল ইসলাম একজন মঞ্চ অভিনেতা ও গল্প লেখক এবং তার মা রেহানা হাবিব একজন গৃহিণী।

ভাবনার অনেক গুণ। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি পারদর্শী। গেল কয়েক বছর ধরেই নিয়মিত লেখালেখিতেও। প্রকাশ হয়েছে তার কিছু বই-ও। আর করোনাকালীন অবকাশে ঘরে বসে ভাবনা আত্মপ্রকাশ করেছেন চিত্রশিল্পী হিসেবেও। তাঁর একটি ছবি লাখ টাকায় বিক্রিও হয়েছে, যা বেশ আলোচনা তৈরি করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

“মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা” এই প্রতিপাদ্যকে সাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা