বিনোদন

আজিজুল হাকিমের অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (সার্জারি) ডা. ওয়াজেদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পর্কে তিনি আজিজুল হাকিমের ভাগ্নে। ওয়াজেদ জামিল গণমাধ্যমকে বলেন—খালুর (আজিজুল হাকিম) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আসলে বেশি মাত্রায় ফুসফুস সংক্রমিত হয়েছে।

ফুসফুস কত শতাংশ সংক্রমিত হয়েছে? এমন প্রশ্নের উত্তরে ওয়াজেদ জামিল বলেন—অসুস্থ হওয়ার আগে খালুর সিটি স্ক্যান করিয়েছিলাম। কিন্তু অসুস্থ হওয়ার পর সিটি স্ক্যান পুনরায় করানো সম্ভব হয়নি। আমরা একটি এক্সরে করেছি। কত শতাংশ সংক্রমিত হয়েছে এক্সরে দেখে তা বোঝা মুশকিল। তবে এতে জানা যায়, ফুসফুসের প্রদাহজনিত কারণে ওনার অক্সিজেনের মাত্রা ৮০ শতাংশে নেমে এসেছে। আর এজন্য আজকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন আজিজুল হাকিম। কিন্তু এ অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের রিপোর্ট পজিটিভ আসে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা