বিনোদন

উন্নতির লক্ষণ নেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনাকে জয় করলেও কিছুতেই সংকট কাটছে না। বেলভিউ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম কর জানান, বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নতির তেমন কোনো লক্ষণ চোখে পড়ছে না।

তিনি বলেন, সৌমিত্রের ফুসফুস ভালভাবে কাজ করছে। ভেন্টিলেশন সাপোর্টের অনেকটাই কম প্রয়োজন হচ্ছে। তবে উন্নতির বিশেষ লক্ষণ দেখা যায়নি। আগের মতোই রয়েছেন। লিভারও ঠিকঠাক কাজ করছে। হিমোগ্লোবিনের মাত্রা এখন স্বাভাবিক। প্লেটলেট কাউন্টও স্বাভাবিক আছে। এই দিকগুলোর অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল।

শেষ ৪৮ ঘণ্টায় জ্বর আসেনি। সংক্রমণও নিয়ন্ত্রণে। আপাতত অ্যান্টি-বায়োটিক দেওয়া বন্ধও করা গেছে। তবে কিছু অ্যান্টি-বায়োটিক তার কিডনির ওপর খানিকটা প্রভাব ফেলছে। তাই কিডনির সমস্যাটা রয়েই গেছে। অল্টারনেটিভ ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। প্লাজমাফেরেসিসের কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

ডা. অরিন্দম কর জানান, তার পরিবারও এই প্রক্রিয়ার জন্য রাজি। তবে বিশেষজ্ঞদের সঙ্গে আরও খানিকটা আলোচনার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার এমন শারীরিক অবস্থায় আদৌও প্লাজমাফেরেসিস সম্ভব কি না, তা নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দেখার পরই বিষয়টি ঠিক করা হবে।

চিকিৎসকের কথায়, ৮৫ বছরের এক ব্যক্তির থেকে আর কতখানি আশা করা যায়। তবে এই বয়সেও চ্যাম্পিয়নের মতোই লড়ছেন বর্ষীয়ান অভিনেতা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছি। গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎশারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। করোনা নেগেটিভ হলেও সৌমিত্রের চেতনা এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা